বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে যুবককে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৫:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪০

বান্দরবা‌নের রাজবিলার রমতিয়া পাড়া এলাকায় কিরণময় তঞ্চঙ্গ্যা (২৬) নামে এক যুবককে অ‌স্ত্রের মু‌খে অপহর‌ণের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। শ‌নিবার (২৫ ডি‌সেম্বর) রা‌ত ১০টার সময় এ ঘটনা ঘ‌টে।

কিরণময় তঞ্চঙ্গা সদর উপ‌জেলার রাজ‌বিলার রমতিয়া পাড়ার কংসমনি তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয়রা জানায়, শ‌নিবার রাত ১০টায় বাড়িতে এসে মারমা ন্যাশনা‌লিস্ট পা‌র্টির (এমএনপি) সশস্ত্র সন্ত্রাসীরা অ‌স্ত্র ধরে কিরণময়কে তু‌লে নি‌য়ে যায়। এখ‌ন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়‌নি।

এ বিষ‌য়ে রাজ‌বিলা ইউ‌পি চেয়ারম্যান ক্যা প্রু অং মারমা ব‌লেন, রা‌তে কিরণময়কে নি‌য়ে গে‌ছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। ত‌বে তারা কোথায় নি‌য়ে গে‌ছে জানা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ র‌ফিকুল ইসলাম ব‌লেন, অপহর‌ণের খবর শু‌নে‌ছি। ত‌বে এ বিষ‌য়ে কেউ কোনও অ‌ভি‌যোগ ক‌রে‌নি।

/এসএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম