গাজীপুরে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম সংবাদদাতা
২৬ ডিসেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২১:১৮

গাজীপুরের বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে নগরীর ইপিজেড থানার সুফিয়া ম্যানশন কাস্টমস বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হলেও রবিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে র‌্যাব। অপহরণকারীরা হলো- সোমা আক্তার (২০), শাহ পরান (১৯) ও মো. রাহাত হোসেন (২৩)।

র‌্যাব জানায়, ১৩ ডিসেম্বর ওই শিশু কলম কিনতে বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার হয়। এ ঘটনায় তার বাবা মো. শামসুল হক গাজীপুরের বাসন থানায় মামলা করেন। এ ঘটনার পর অপহরণকারীদের গ্রেফতারে ছায়া তদন্তে নামে র‌্যাব। একপর্যায়ে ইপিজেডে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গাজীপুরের শিশুটি অপহরণের পর র‌্যাব ছায়া তদন্তে নামে। বেশ কিছুদিন তদন্তের পর ইপিজেডে থানার একটি ভবন থেকে শিশুসহ অপহরণকারীদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুরের বাসন থানায় পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান