মোটরসাইকেল চালককে টেনেহিঁচড়ে ২০০ গজ নিয়ে গেলো ট্রাকটি

কুমিল্লা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ২০:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২০:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের মনিপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. জসিম উদ্দিন (৪৩)। তিনি বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইউছুফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম বাড়ি থেকে কুমিল্লা যাচ্ছিলেন। পেছন থেকে ট্রাকটি তাকে চাপা দেয়। এ সময় তিনি ট্রাকের নিচে আটকে যান। পরে মোটরসাইকেলসহ চালক জসিমকে ২০০ গজ দূরে টেনেহিঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। সেখানেই ট্রাকটি রেখে পালিয়ে যান চালক। স্থানীয়রা ট্রাকের নিচ থেকে জসিমকে বের করেন। এর আগেই তিনি মারা যান। নিহত জসিম উদ্দিন পেশায় ব্যবসায়ী ছিলেন। 

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ট্রাকটি জব্দ করা  হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী