পুলিশের গাড়িতে ইট-পাটকেল মারায় যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৪

পঞ্চম ধাপে নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণার পর পুলিশের গাড়িতে হামলার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবককে সাত দিনে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. ইসমাইল হোসেন। তিনি একই ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফলাফল ঘোষণার পর কেন্দ্র থেকে ফেরার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকজন যুবক ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের একজনকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি তাকে বিনাশ্রম কারাদণ্ড দেন।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের