স্ত্রীর অভিযোগে ধরা খেলেন স্বামী, ছয় মাসের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ০৮:৫৯ আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:৫৯

পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর করা নির্যাতনের অভিযোগ ও মাদক সেবনের দায়ে সজীব আহমেদ (৩০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এ দণ্ড প্রদান করেন।

সজীব আহমেদ উপজেলার সদর ইউনিয়নের নৌবারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই স্ত্রী আকলিমা খাতুনকে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে আকলিমা ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজীবকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘স্ত্রীর নির্যাতনের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সজীবকে মাদক সেবনের সময় আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।’

তিনি আরও জানান, পারিবারিক সহিংসতা ও মাদকসংশ্লিষ্ট অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যে কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইরানের নেতৃত্বে ফাটল: গালিবাফকে নিয়ে লেখায় কট্টরপন্থি এমপি কারাগারে
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি