ভোটকেন্দ্রে ছুরিকাঘাতে যুবককে হত্যার বিচার দাবি

চাঁদপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ০৯:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯:২৯

চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নে ভোটকেন্দ্র দখলে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে প্রাণ হারান শরীফুল ইসলাম নামে। বুধবার (৫ জানুয়ারি) নির্বাচনের দিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  শরীফুল ইসলাম সাচার বাজারে কাচঁমালের ব্যবসা করতেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তার মরদেহ বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। পরে ওই এলাকার শত শত নারী-পুরুষ শরীফুল ইসলামের হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

নিহতের চাচা রাসেল ও আবুল হোসেন জানান, বুধবার ৩টার দিকে মেম্বার প্রার্থী আব্দুর রবের সমর্থকরা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী জাকির হোসেনের (বিজয়ী) পক্ষে দখলে বাধা দেন শরীফুল। প্রতিপক্ষরা তার পেটে ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই শরীফুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় ধানমন্ডি ইসলামিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিহত শরীফের লাশ তার নিজ গ্রামে নিয়ে এলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।

প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম, জুয়েল রানাসহ কয়েকজন জানান, বুধবার দুপুরের পর নয়াকান্দি ভোট কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী আব্দুর রব এর ছেলে মামুন প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা করে। এসময় শরীফুল ইসলাম বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে।
নিহত যুবক শরীফুল ইসলামের বাবা শহীদ উল্যাহ, মা রহিমা বেগম ও বোন ইয়াছমিন আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী