সাতক্ষীরায় নির্বাচনি সহিংসতা সৃষ্টির অভিযোগে আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ মে ২০২৪, ১৭:০৪আপডেট : ২৯ মে ২০২৪, ১৭:০৪

সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচনি সহিংসতায় প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

অপরদিকে, সদরের বয়ারডাঙ্গায় সহিংসতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দূপুর ১২টার দিকে এসব ঘটনা ঘটে।

আটক চার জন হলেন- বয়ারডাঙ্গা গ্রামের সাঈদ হোসেন, সুলতানপুর গ্রামের আরিফুল ইসলাম, বাঁধন হোসেন ও আকাশ হোসেন।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর ঘোড়া প্রতীকের সমর্থক নজরুল ইসলাম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বসে ছিলেন। সে সময় এসএম আলতাফ হোসেন লাল্টুর আনারস প্রতীকের সমর্থক আরিফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক নজরুলের ওপর হামলা চালিয়ে মারপিট করে। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নালিশের অভিযোগ এনে এ হামলা করা হয়। এতে নজরুল গুরুতর আহত হন। দাঙ্গা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে আরিফুলসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

অপরদিকে, বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঙ্গা সৃষ্টির অভিযোগে পুলিশ সাঈদ হোসেন নামে একজনকে আটক করেছে।

প্রসঙ্গত, সাতক্ষীরা সদর উপজেলার ১৪০টি কেন্দ্রে এবং কলারোয়া উপজেলায় ৭৮টি কেন্দ্রে তৃতীয় ধাপের উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন এবং কলারোয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কলারোয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে  চার জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি