চট্টগ্রামের মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রথম দিনে চার হাজার ৮৬ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ইপিআই কর্মকর্তা কবির হোসাইন। তিনি বলেন, ‘উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৮ বছরের ৫৬ হাজার ১২২ জন শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে।’
ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।









