পুলিশি হেফাজত থেকে ছাড়া পেলেন বিএনপির ৪ নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ২২:২৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২২:২৫

২৪ ঘণ্টারও বেশি সময় আটকে রাখার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শীর্ষ চার নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে, শুক্রবার বিকালে তাদের হেফাজতে নেয় পুলিশ। 

এ চার নেতা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আটক চার নেতা কোনও ধরনের বিশৃঙ্খলা ও সহিংস কাজে যুক্ত হবেন না মর্মে পুলিশের কাছে মুচলেকা দেন। পরে তাদেরকে হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।

জেলা বিএনপির শীর্ষ চার নেতাকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে দলটির জেলা কমিটির সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘বিএনপি নেতারা পুলিশ হেফাজত থেকে মুক্ত হয়ে যার যার বাড়িতে গেছেন।’ এ নিয়ে সংবাদ প্রচার না করলেই ভালো বলে সাংবাদিকদের জানান এ নেতা।

ঘোষণা অনুযায়ী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা বিএনপি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। ১৪৪ ধারা জারির পরও বিএনপির নেতারা শুক্রবার দুপুরে শহরের ফুলবাড়িয়া এলাকায় সমাবেশ সফল করার জন্য প্রচার চালাচ্ছিলেন। এ সময় পুলিশ বিএনপির শীর্ষ চার নেতাকে আটক করে তাদের হেফাজতে নেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ বিষয়টি অস্বীকার করে। পরে রাতে সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি