চট্টগ্রামে করোনা শনাক্ত ৫ শতাংশ ছাড়ালো

চট্টগ্রাম সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২২, ১৫:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫:২৯

চট্টগ্রামে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। সেই সঙ্গে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়েছে। এদিন করোনায় কারও মৃত্যু হয়নি। 

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এসব ল্যাবে দেওয়া নমুনা পরীক্ষা করে ফলাফল পাওয়া গেছে। একদিন আগে রবিবার (৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ১০৪ জনের। মোট এক হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জন শনাক্ত হয়। ওই দিন টানা সাড়ে তিন মাস পর প্রথমবারের মতো করোনা শনাক্তের সংখ্যা একশ’ ছাড়িয়ে যায়।

সোমবার নতুন আক্রান্তদের মধ্যে ১০১ জন মহানগর এলাকার ও ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ তিন হাজার ৩০২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৭৬৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪৩৯ জন শনাক্ত হয়েছেন। এছাড়া মোট মৃত্যুবরণ করা এক হাজার ৩৩৪ জনের মধ্যে ৭২৪ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনার সংক্রমণ দ্রুত হচ্ছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, অনেক দিন ধরে চট্টগ্রামে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ১ কিংবা ২ পারসেন্ট। আর আজ সেটা ৫ শতাংশ ছাড়ালো। এটা সবার জন্য একটি সতর্কবার্তা। চট্টগ্রামে দ্রুত গতিতে করোনা ছড়াচ্ছে। অস্বীকার করার উপায় নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের