বন্ধুকে অচেতন করে ১৭ লাখ টাকা নিয়ে পালালেন যুবক

কুমিল্লা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১৮:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৩২

বন্ধুকে অচেতন করে ১৭ লাখ টাকা নিয়ে পালানো সোহরাব হোসেন বিপ্লবকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি জেলার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুরের আবদুর রকিব তার ছেলে মো. কাজী ওমর শরীফ নিখোঁজ হয়েছে বলে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় সোমবার রাতে নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত ওমর শরীফকে উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।’

র‌্যাব জানায়, শরীফ ও বিপ্লব ভালো বন্ধু ছিল। ঘটনার আগে ব্যবসায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে শরীফকে বাড়িতে আসতে বলেন বিপ্লব। বন্ধুর কথামতো ১৭ লাখ টাকা নিয়ে বিপ্লবের বাড়িতে যান শরীফ। পরিকল্পনা অনুযায়ী বিপ্লব খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ‍অচেতন করে টাকা নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিপ্লবের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

/আরকে/এফআর/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম