প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাই নিহত

ফেনী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৫:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫:৫১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা  ঘটে।

নিহত দুই ভাই চট্টগ্রামের বাসিন্দা। একজনের নাম তুষার (৪০) আরেকজন বিপ্লব (৪২)।

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চার জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তুষার ও বিপ্লবকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় সাজ্জাদ ও প্রণব নামে দুজন আহত হয়েছেন।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম