সাগরে পাচারকারীদের সঙ্গে গোলাগুলির পর ১২ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ২০:০৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২০:০৯

সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে পাচারকারীদের সঙ্গে গোলাগুলির পর প্রায় ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় একটি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও ৩০ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি স্বীকার কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এম আব্দুর রফউ।

তিনি জানান, ইয়াবার একটি বড় চালান পাচারের খবরে সেন্টমার্টিনের বঙ্গোপসাগরের দক্ষিণে কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে। এতে ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। তারাও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও ৩০ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী