শপথ নেওয়ার পরপরই ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৭:০২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৭:০২

রাঙামাটিতে চার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ শেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথগ্রহণ শেষে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার চেয়ারম্যান হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং
ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুপম চাকমা।

জেলা পুলিশ সুপার মীর মোদাছ্ছের হোসেন জানান, গ্রেফতার চার ইউপি চেয়ারম্যানই নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

২০১৮ সালের ৩ মে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী