‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ জুলাই ২০২৫, ১৭:৩৪আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৭:৩৪

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ভাইরাল সেই মোশারফ হোসেন ওরফে আলভিসহ (২৩) গ্রেফতার চার জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন— মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) ও মো. আকাশ হাওলাদার (১৬)।

মোহাম্মদপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

গত ৪ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় এই চার সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় সামুরাই।

র‌্যাব বলছে, ডাকাত সদস্যরা মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে চার জনকে আটক করা গেলেও তাদের সঙ্গে থাকা বাকি চার-পাঁচ জন পালিয়ে যায়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক