বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৯:৩৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৯:৩৩

চাঁদপুর শহরের তালতলা এলাকার আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বিকালে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রফিকুল ইসলাম ২০২০ সালের ১ জানুয়ারি ওই বিদ্যালয়ে যোগদান করেন। ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি। লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট ও বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ।

রফিকুল ইসলামের ফুফা মুনিব শাহরিয়ার বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিদ্যালয়ের তৃতীয় তলায় জানালার পাশে হেলান দিয়ে থাকতে দেখা যায়। সেখানে কয়েকটি বিষের বোতল ও গামছা দেখতে পাই। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাগর মজুমদার জানান, এখানে আনার পর তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে জানতে পারি তিনি মারা গেছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও বিষের তিনটি বোতল উদ্ধার করা হয়েছে। এটা আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে তদন্ত চলঠে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি