সেন্টমার্টিনের ৪ রিসোর্টকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ২২:০৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২২:০৮

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের চার রিসোর্টকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। দ্বীপে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার দায়ে এসব রিসোর্টকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সেন্টমার্টিনে দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানিয়েছেন, অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে এক লাখ টাকা করে, ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সঙ্গে ছিলেন পুলিশের সদস্য ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

মাজহারুল ইসলাম আরও বলেন, সম্প্রতি সেন্টমার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য উৎপাদন করছে রিসোর্টগুলো। এতে দ্বীপের পরিবেশ ঝুঁকির মুখে পড়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের