নির্বাচনের আগে কোম্পানীগঞ্জে মিললো বস্তা ভর্তি অস্ত্র

 নোয়াখালী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১০:৩৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০:৩৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে পরিত্যক্ত অবস্থায় এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার  হওয়া অস্ত্রের মধ্যে তিনটি বড় ছুরি, দুটি ধামা, একটি লোহার চাপাতি, একটি বড় কিরিচ ও একটি কোড়াবারি রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া চরপার্বতী ইউনিয়নের হাজীপাড়া থেকে সাদা প্লাস্টিকের বস্তা ভর্তি দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেন। 

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ১৭টি চেকপোস্ট বসানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা পুলিশের চেকপোস্টের ভয়ে রাস্তার পাশে অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে চরপার্বতীসহ কোম্পানীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের