সহকর্মীর হাতে যুবক খুন

চট্টগ্রাম সংবাদদাতা
৩১ জানুয়ারি ২০২২, ২০:২৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২০:২৯

বাগবিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের খুলশীতে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় লালখান বাজার এলাকার সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মাইনুল ইসলাম তন্ময় (৩৫)। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার সদর উপজেলায়। বাবার নাম এস এম কামাল উদ্দিন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নিহির রিসিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মায়াঘাসি গ্রামে খারিজ সাংমার ছেলে। পেশায় বাবুর্চি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময় তিলোত্তমা টাইলস কোম্পানির হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। একই প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কাজ করেন নিহির রিসিল। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ভবনের তৃতীয় তলায় ভুক্তভোগী তন্ময়সহ তিলোত্তমা টাইলসের চার জন থাকতেন। তাদের দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তন্ময়কে ছুরিকাঘাত করেন নিহির।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান। নানা কারণে খুনের ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে ধারণা করছি, ব্যক্তিগত আক্রোশ থেকে রিসিল তন্ময়কে ছুরিকাঘাত করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক