প্রেমিকার শিলের আঘাতেই প্রাণ হারান রাফি

কুমিল্লা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৫

কুমিল্লা নগরীর নূরপুরে মোবাইল ব্যবসায়ী মােহাম্মদ রাফি সারােয়ার (৩০) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার প্রেমিকা। পুলিশ জানিয়েছে, শিলপাটার শিল দিয়ে প্রেমিকা আঘাত করে রাফিকে হত্যা করেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার। তিনি বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন রাফি। তার প্রেমিকা রােকসানা আক্তার (৩৪) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে রোকসানা জানান, তার স্বামী আবুল খায়ের সৌদি প্রবাসী। গত দুই বছর ধরে রাফির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ জানুয়ারি রাতে রোকসানাকে কল দিয়ে রাফি তার বাসায় নিয়ে যান। সেখানে বাগবিতণ্ডার জেরে রোকসানা শিল দিয়ে রাফির কপাল ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে কক্ষে তালা দিয়ে পালিয়ে যান। 

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় রাফির মা বড় বোনের বাড়ি থেকে এসে তালা খুলে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরদিন মা সৈয়দা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের