পারিবারিক পূজা শেষে বাড়ি ফেরা হলো না ৪ ভাইয়ের

কক্সবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮

কক্সবাজারের চকরিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন চার ভাই। এ সময় আহত হয়েছেন তাদের পরিবারের আরও অন্তত পাঁচ সদস্য। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পারিবারিক পূজা কর্ম শেষ করে বাড়ি ফিরছিলেন। 

নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। এ সময় আহত হন- প্লাবন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের সাত ছেলে ও দুই মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পূজো দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী