কৃষককে পিটিয়ে হত্যা: চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্ৰামে কৃষক অজিউল্লাহকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলো—লক্ষ্মণপুর ইউনিয়েনের চেয়ারম্যান মহিন উদ্দীন ও তার ভাই সালেহ আহাম্মদ, একই ইউনিয়নের মড়হ গ্রামের রাজু, ফারুক, মহিন উদ্দীন, সাব্বির, আব্দুল হালিম ও হেলাল।

ওসি মাহবুবুল করিম জানান, কৃষক হত্যার অভিযোগে আট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মড়হ গ্রামের একটি সড়কের সম্প্রসারণ কাজ সম্প্রতি শুরু হয়। সম্প্রসারণের সময় ভূমি অধিগ্রহণ ছাড়া নিজের জমির ওপর রাস্তা করা হয় বলে অভিযোগ করেন অজিউল্লাহ। এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য সোমবার মড়হ পশ্চিম পাড়ায় লক্ষ্মণপুর ইউপি চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে আসেন। এ সময় অজিউল্লাহকে ডেকে নেন চেয়ারম্যান। তাকে জায়গাটি ছেড়ে দিতে বলেন। অজিউল্লাহ এতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোকজন তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের