২০ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার 

কুমিল্লা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩

কুমিল্লায় শ্রমিক হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ২০ বছর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার রেড রুফ হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ২০০২ সালের হত্যা মামলায় ২০০৬ সালে হাবিবুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত। কিন্তু সে পলাতক ছিল। পরে তিন মাস আগে পুলিশ সুপারের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করে অবশেষে আমরা খবর পাই, সে রেড রুফ হোটেলে আছে। পরে মঙ্গলবার বিকাল ৪টায় তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে। 
 
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, হাবিবুর রহমান ২০০২ সালে নিজ এলাকার শ্রমিক স্বপনকে খুন করে পালিয়ে যায়। গত তিন মাস আগে হোমনা থানা পুলিশকে সোর্স নিয়োগের নির্দেশনা দিই। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী