লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪১

লক্ষ্মীপুরে ব্যবসায়ী আনিসুর রহমান আজাদকে কুপিয়ে হত্যার মামলায় মো. মহসীন (৩২) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বরছ কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে অনুপস্থিত ছিল। জামিনে বের হওয়ার পর সে পলাতক আছে।

আজাদ রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নন্দীয়ারা গ্রামের মৃত মৌলভী রফিকুল ইসলামের ছেলে। দণ্ডপ্রাপ্ত মহসীন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

আদালত ও মামলা সূত্র জানা গেছে, মহসীনের সঙ্গে নিহত আজাদের ভাগিনা রিয়াদ হোসেন টিটুর বিরোধ ছিল। ২০১৯ সালের ৮ জুলাই বিকালে মহসিন একটি দা নিয়ে টিটুর ওপর আক্রমণ করে। খবর পেয়ে তাকে বাঁচাতে আসলে মহসিনের দায়ের আঘাতে আজাদ গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম নামে স্থানীয় এক ব্যক্তি তাকে ধরতে আসেন। এ সময় তাকেও কুপিয়ে আহত করে মহসীন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসীম উদ্দিন জানান, আজাদ হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২০১৯ সালের ৮ জুলাই মহসীনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ মহসীনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় আদালতের বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মহসীনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি