মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে ২০৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম সংবাদদাতা
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (১৩ ফেব্রুয়ারি সকাল ৮ পর্যন্ত) করোনায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৬ শতাংশ।  নতুন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা এক লাখ ২৫ হাজার ২০৭ জন। এ সময় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬০ জনের।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। শনাক্তদের মধ্যে ১৬৯ জন নগরের এবং ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে চার জন, অ্যান্টিজেন টেস্টে সাত জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আট জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিন জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৯ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে চার জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়। 

/আরকে/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী