ধর্ম অবমাননার অভিযোগে ২ যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টায় এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী (সা.)কে নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেটি শেয়ার করেন অন্যজন।

জানা গেছে, এ ঘটনায় রবিবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। রাত ৮টার দিকে ওই দুই জনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, স্ট্যাটাস দেওয়া যুবক তার উক্ত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘রাষ্ট্র এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করি। শুনেছি, ফেসবুকের ওই স্ট্যাটাসের জন্য বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দিয়েছে।’

ব্রাহ্মণপাড়া থানার ওসি অপেল্লা রাজু নাহা বলেন, ‘ইউপি চেয়ারম্যানের মামলায় ধর্ম অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছি। তারা থানায় আছে। আজকে তাদের আদালতে তোলা হবে। ধর্মীয় বিষয়টি স্পর্শকাতর, আমরা সবাইকে বলবো এসব বিষয়ে যেন সতর্ক থাকে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ধর্ম অবমাননার বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত। যেহেতু অভিযুক্তদের বিরুদ্ধে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেহেতু সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানাচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম