শিশু ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৮ বছরের কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৯

রাঙামাটিতে এক শিশুকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের দায়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ শহীদ মল্লিককে আট বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস ই এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন। রাঙামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

একই মামলায় গাফিলতির দায়ে সিআইডির ডিএনএ পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে আসামি শহীদ মল্লিকের মুদি দোকানে পণ্য কিনতে গিয়ে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকার হয় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি। পরে মেয়ের বাবা নানিয়ারচর থানায় মামলা করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

রফিকুল ইসলাম বলেন, ‘অর্থদণ্ড থেকে পাওয়া টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। আসামি আগামী ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে পাওয়া অর্থ বাদীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলায় ব্যবহারযোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতির কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের ডিএনএ পরীক্ষক সৌরভ দে সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী