প্যারোলে মুক্তি, শপথ নিয়ে ফের কারাগারে নবনির্বাচিত চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৭

প্যারোলে জামিনে বের হয়ে শপথ নিয়েছেন ১৫ মামলার আসামি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর ও বিজয়নগর উপজেলার ২০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন।

এর মধ্যে, পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মনিরুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আজ শপথ নেওয়ার দিনে মনিরুল ইসলামকে জেলা কারাগার থেকে কয়েক ঘণ্টার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্যারোলে জামিন দেওয়া হয়। এ সময়ে তিনি শপথ নেন। বিজয়ী চেয়ারম্যানদের শপথ পাঠ করান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম। শপথ শেষে তাকে পুলিশি পাহারায় আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ৯ মাস ধরে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

কড়া পাহারায় তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম বলেন, ‘তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম জেলা কারাগারে থাকা অবস্থায় নির্বাচিত হন। গত বছরে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার দায়ে মনিরুলের বিরুদ্ধে ১৫টি মামলা করা হয়। কারাগারে থাকা অবস্থায় গত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজয়ী হন। শপথ নেওয়ার জন্য জেলা প্রশাসক আবেদনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তার জামিনের ব্যবস্থা করা হয়।’

তিনি আর বলেন, ‘সকালে কড়া পুলিশি পাহারায় তাকে জেলখানা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছিল। জামিনের নির্ধারিত সময়ের মধ্যেই শপথ শেষ করে আবারও জেলখানায় পাঠানো হয়।’

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী