সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

নোয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৯

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশি রামদা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ইউনিয়নের চর তোরাব আলী গ্রামে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আটককৃতরা হলো–উপজেলার চর জুবিলী ইউনিয়ন চর বাগ্যা গ্রামের মো. সাইফুল (২৭), একই ইউনিয়নের দক্ষিণ বাগ্যা গ্রামের মো. রুবেল (২৭) এবং একই ইউনিয়নের মো. মমিন (২৩)।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ভোরে ডাকাতির উদ্দেশ্যে দেশি অস্ত্র নিয়ে চর তোরাব আলী গ্রামের হানিফ মাঝির বাড়িতে ঢোকে ডাকাত দল। বিষয়টি টের পেয়ে ধাওয়া করে তাদেরকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে পুলিশ।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের আটক করে। চর জব্বর থানা পুলিশের এসআই হাসনাত ও এসআই সাগিরের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে তিন জনকে উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের