টেকনাফে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে দুটি অস্ত্র ও ৬১টি গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর শিবির থেকে তাদের গ্রেফতার করা হয়। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো—২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শফিক ওরফে হাফেজ শফিক (২৬), একই শিবিরের ডি-৪ ব্লকের বাসিন্দা আমান উল্লাহ (২৬) ও জামাল আহাম্মদ (৫১)।

তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্পের সি-ব্লক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছে তারা। গ্রেফতারের পর তিন জনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি