যুবলীগকর্মী হত্যা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

কুমিল্লা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৯

কুমিল্লার হোমনায় ইন্টারনেট ক্যাবল ব্যবসায়ী যুবলীগকর্মী সালাহ উদ্দিন প্রকাশ জহিরকে (২৮) কুপিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় উপজেলার আসাদপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান ও তার ভাতিজা মোকবল পাঠানসহ ৪৮ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) নিহতের বড় বোন পারুল আক্তার বাদী হয়ে হোমনা থানায় মামলাটি করেন। এতে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। সবাই পলাতক রয়েছে।

থানা ও মামলার বিবরণ থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের পূর্ব পাশে তেভাগিয়া বেইলি ব্রিজে দুর্বৃত্তরা স্থানীয় ক্যাবল ব্যবসায়ী সালাহ উদ্দিন প্রকাশ জহিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। ওই সময় তিনি রামকৃষ্ণপুর বাজার থেকে ঘনিয়ারচর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। তার চিৎকারে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পরপরই রাত ১২টার সময় তিনি মারা যান।

অভিযোগ উঠেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সালাহ উদ্দিন একই ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. রেনু মোল্লার ছেলে। এদিকে, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী