বান্দরবানে রিসোর্ট ম্যানেজার ও কর্মীদের হামলায় ৩ পর্যটক আহত

বান্দরবান প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১১

বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের মারধর করার অভিযোগ উঠেছে পর্যটনকেন্দ্র নীলাচলের নীলাম্বরী রিসোর্টের স্বত্বাধিকারী সা‌য়েদুর ও সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বান্দরবানের পর্যটনকেন্দ্র নীলাচলের নীলাম্বরী রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- ঢাকার শা‌ন্তিনগ‌র থেকে ঘুরতে যাওয়া তামান্না শরিফ (২৭), তানভির ইসলাম (২৮) ও মনোয়ারা বেগম (৫০)।

এদিকে, পর্যটকের ওপর হামলার ঘটনায় নীলাম্বরী রি‌সোর্টের স্বত্বাধিকারী সা‌য়েদুরসহ চার জন‌কে আটক করেছে বান্দরবান ট‌্যু‌রিস্ট পু‌লিশ।

স্থানীয় ও পর্যটকরা জানান, ঢাকার শান্তিনগর ও মালিবাগ থেকে ১১ জনের একটি দল বান্দরবানে বেড়াতে আসে। বিভিন্ন স্পট ঘুরে বিকালে নীলাচলে যান তারা। এ সময় নীলাম্বরী রি‌সো‌র্টের সামনে গেলে রি‌সো‌র্টের স্বত্বাধিকারী পর্যটকদের বিরুদ্ধে তার স্ত্রী‌কে যৌন হয়রানির অভিযোগ করেন। এ নিয়ে তার সঙ্গে পর্যটকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ২০/২৫ জন কর্মকর্তা কর্মচারী পর্যটকদের মারধর করেন। এতে তিন পর্যটক আহত হন। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি ক‌রে ট্যুরিস্ট পু‌লিশ। এ ঘটনায় রি‌সো‌র্টের চার জন‌কে আটকও ক‌রে।

অভিযুক্ত সায়েদুর দাবি করেন, স্ত্রীকে নিয়ে তিনি রিসো‌র্টের বাইরে ছবি তুলছিলেন। এ সময় পর্যটকরা বাজে মন্তব্য করলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পর্যটকরা আমা‌দের ওপর হামলা চালালে রি‌সো‌র্টের কর্মচারীরাও ক্ষিপ্ত হ‌য়ে পর্যটক‌দের ওপর হামলা চালায়।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেঘলা, নীলাচলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কায়েসুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি এবং তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার জন্য বান্দরবান সদর থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে চার জনকে আটক করা হ‌য়ে‌ছে। আটকরাসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের