সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

টেকনাফ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮

সাগর উত্তাল এবং ৩নং সতর্ক সংকেত থাকায় সেন্টমার্টিনে সোমবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। বর্তমানে তিন হাজারের বেশি পর্যটক ওই দ্বীপে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

জানা গেছে, কক্সবাজার-টেকনাফ দমদমিয়া ঘাট থেকে প্রতিদিন সাতটি জাহাজে চার-পাঁচ হাজারের বেশি পর্যটক প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে যান। জাহাজগুলোর মধ্যে সাতটি টেকনাফ-সেন্টমার্টিন, একটি কক্সবাজার-সেন্টমার্টিন এবং আরেকটি চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে যাতায়াত করে।

টেকনাফের ইউএনও জানান, আবহাওয়া খারাপ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়বে না। আবহাওয়া পরিস্থিতি যতদিন ভালো হচ্ছে না ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু করবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ সেন্টমার্টিনে যাবে না। এ সময় সেন্টমার্টিন দ্বীপে থাকা পর্যটকদের সেখানেই অবস্থান করতে হবে।’

এদিকে, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উপকূলীয় এলাকায় মেঘামালার সৃষ্টি হওয়ায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের