৫ ভাইয়ের পর চলে গেলেন আরেক ভাই

কক্সবাজার প্রতিনিধি 
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৭

দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থেকে না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানচাপায় আহত রক্তিম শীল। চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মারা যান তিনি। এ নিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের ছয় ভাইয়েরই মৃত্যু হলো।

সড়কে একসঙ্গে ৫ ভাই নিহত, পরিবারের পাশে জেলা প্রশাসন

গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় বাবার মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার শেষে বাড়ি ফেরার জন্য রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা ৯ ভাই-বোনকে চাপা দেয় একটি পিকআপভ্যান। এতে ওইদিনই পাঁচ ভাই নিহত হন। গুরুতর আহত হন তিন জন। এর মধ্যে রক্তিম শীলের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে আইসিইউ বেড খালি না থাকায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু খরচ বহন করতে না পেরে তাকে স্থানান্তর করা হয় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হলো। দুর্ঘটনায় নিহত অন্য ভাইয়েরা হলেন ডা. অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), চম্পক সুশীল (৩০) ও স্মরণ শীল (২৪)।

 

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী