সড়কে একসঙ্গে ৫ ভাই নিহত, পরিবারের পাশে জেলা প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় একসঙ্গে নিহত পাঁচ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পরিবারটিকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সান্ত্বনা ও সমবেদনা জ্ঞাপন জানান। তাদের পরিবারের জরুরি ব্যয় নির্বাহের জন্য নগদ এক লাখ টাকা, খাদ্য ও শীতবস্ত্র দেন। সেখানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান ও ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

উল্লেখ্য, এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ ২৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও জেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে বলে জানিয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডা. অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), চম্পক সুশীল (৩০) ও স্মরণ শীল (২৪)।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি