‘সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন জেলা বিএনপির সভাপতি’

টেকনাফ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৯

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজান চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন একই কমিটির সদস্য সুলতান আহমদ। তার অভিযোগ, ‘কক্সবাজারের জেলা বিএনপির সভাপতি বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে উখিয়া-টেকনাফের বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। কারণ দুঃসময়ের নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সীমান্ত এলাকায় একের পর এক ইয়াবা কারবারিদের নিয়ে কমিটি করছে। নিজের পকেট ভারী করতেই এ কাজ চালাচ্ছেন শাহাজান চৌধুরী।’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে টেকনাফের একটি শপিং কমপ্লেক্সে উপজেলার পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় তার পাশে বসা ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

অভিযোগ করে সুলতান আহমদ বলেন, ‘টাকার বিনিময়ে সাবেক সংসদ সদস্য শাহাজান চৌধুরীর দেওয়া কমিটিগুলোর সাংগঠনিক কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই। বলতে গেলে তারা সবাই নিষ্ক্রিয় এবং সরকারের সঙ্গে মিলে নিজেরাই সুবিধা আদায় করছে। সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন এই শাহাজান চৌধুরী। ফলে গত ১৬ বছরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়নি।’

তার দাবি, ‘টেকনাফে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহর নেতৃত্বে হামলার কথা বলছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। কারণ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মো. আব্দুল্লাহকে সমর্থন করছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আব্দুল্লাহর নেতৃত্বে আমরা সবাই রাজপথে থেকে কাজ করছি।’

সেখানে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সদস্য জাফর, সদস্য হাসান আহমদ কাউন্সিলর, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরন্নবী, জেলা যুবদলের সদস্য ছেবর আলম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী