পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব পণ্যের দাম বেড়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। অন্যান্য দেশে যেসব পণ্যের দাম বেড়েছে তা সরকার কমাতে পারবে না। দেশে উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। যেসব পণ্যের দাম হু হু করে বেড়েছে, তা নিয়ন্ত্রণ করা হবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, নিত্যপণ্যের দাম নিয়ে চাঁদাবাজি-সিন্ডিকেট করা যাবে না। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব কঠোর। দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার।

তিনি আরও বলেন, ট্যাক্স রিভেট দেবো, ভ্যাট মওকুফ করবো, বিদেশ থেকে বিনা শুল্কে চাল, ডাল, তেল ও চিনিসহ সক ধরনের খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী