হামলায় প্রাণ গেলো পাড়া প্রধান ও চার ছেলের

বান্দরবান প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২০

বান্দরবা‌নের রুমার গ্যালেংগা ইউ‌নিয়‌নে পাড়া কারবারি (পাড়া প্রধান) ও তার চার ছেলেকে কু‌পি‌য়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আবু পাড়ার কারবারি ল্যাংরুই ম্রো (৬০) ও তার ছে‌লে রুংথুই ম্রো (৪৫) লেংরুং ম্রো (৪২), ‌মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।

পু‌লিশ সুপার জে‌রিন আখতার পাঁচ জন জন‌কে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কার‌ণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা বলতে পারছি না। তবে তদন্তের পর বিস্তা‌রিত বলা যা‌বে বলে মন্তব্য করেন তিনি। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকা‌লে রুমার গ্যালেংগার আবু পাড়ার ৭ নম্বর ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ  ও স্থানীয়রা জানান, পাড়াবাসী‌দের সঙ্গে কারবারি প‌রিবা‌রের বি‌রোধ চল‌ছিল। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকা‌লে পাড়াবাসী‌দের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে পাড়াবাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে কারবারি ও তার ছে‌লে‌দের ওপর হামলা চালা‌য়। এতে ঘটনাস্থ‌লেই পাড়া কারবারি (পাড়া প্রধান) ও তার বড় ছে‌লে মারা যান। এ ঘটনায় তার তিন ছে‌লে গুরুতর আহত হন। 

এ‌ বিষ‌য়ে বান্দরবান রুমার গ্যালেংগা ইউ‌পি চেয়ারম্যান মেনরত ম্রো ব‌লেন, পাড়াবাসীরা কারবারি ও তার চার ছে‌লে‌কে কু‌পি‌য়ে‌ছে। এ‌তে পাড়া প্রধান ও তার চার ছেলে মারা গেছেন।  

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী র‌কিব উ‌দ্দিন ব‌লেন, পাড়াবাসীরা বাবা ছে‌লেসহ পাঁচ জন‌কে কুপি‌য়েছে ব‌লে খবর পে‌য়ে‌ছি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম