বগুড়া থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৬:১০আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬:১৭

বগুড়া থেকে অপহরণের শিকার কিশোরীকে (১৪) এক সপ্তাহ পর চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় নুরনবী কাজী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার এ তথ্য জানান। নুরনবী কাজীর বাড়ি বগুড়ার মেঘাগাছা এলাকায়।

নুরুল আবছার জানান, গত ২২ ফেব্রুয়ারি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই কিশোরী অপহরণের শিকার হয়। তাকে জোরপূর্বক চট্টগ্রামে নিয়ে আসে নুরনবী। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি ভুক্তেভোগীর বাবা বগুড়ার সারিয়াকান্দি থানায় অভিযোগ করেন। রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নুরনবী নির্বাচিত কমিশনারের ছেলে পরিচয় দিয়ে বেড়াতো। এর আগে দুইবার বিয়ে করেছে সে। বর্তমানে তার এক স্ত্রী ও এক ছেলে রয়েছে। ছয়টি গাড়ি আছে বলেও দাবি করে ‍নুরনবী।

/এসএইচ/ 
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম