১৯ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৯:২০আপডেট : ০১ মার্চ ২০২২, ১৯:২০

চট্টগ্রামে ১৯ গ্রাহকের ৭৮ হাজার ৪০ টাকা আত্মসাতের দায়ে মোহাম্মদ ইউনুস নামে এক ব্যাংক কর্মকর্তার ৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৯ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, মামলার পৃথক তিনটি ধারায় আসামিকে ৯ বছরের কারাদণ্ড, ৯ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

জানা গেছে, দণ্ডিত আসামি মোহাম্মদ ইউনুস সোনালী ব্যাংক সাতকানিয়া উপজেলার মরফলা বাজার কৃষি শাখার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। ইউনুস ওই উপজেলার মৈশামুরা এলাকার আলী হোসেনের ছেলে।

অর্থ আত্মসাতের অভিযোগে ২০০১ সালের ৩০ মে সাতকানিয়া উপজেলা সোনালী ব্যাংক শাখার তৎকালীন ম্যানেজার আবদুস ছবুর বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী