পাঁচ কাভার্ডভ্যান থেকে ৬০১টি গ্যাস সিলিন্ডার জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মার্চ ২০২২, ১৭:২২আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৭:৩৪

চট্টগ্রামে দুটি অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন থেকে পাঁচ কাভার্ডভ্যান ভর্তি ৬০১টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র‌্যাব। বুধবার (২ মার্চ) রাতে লোহাগাড়া উপজেলার কাজী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন সাতকানিয়া উপজেলার চিলবাড়ি এলাকার মোফাফ্ফর আহমেদের ছেলে লোকমান হোসেন (৩৮) ও লোহাগড়ার উত্তর আমিরাবাদ এলাকার নুরুল হকের ছেলে মো. এনামুল হক (২৩)।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অবৈধভাবে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন দিয়ে গ্যাস সিলিন্ডার মজুত করেছিল তারা। ওসব গ্যাস সিএনজি অটোরিকশায় নিয়মিতভাবে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন থেকে পাঁচটি কাভার্ডভ্যানের ভেতরে বিশেষভাবে লুকায়িত ৬০১টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এসব সিলিন্ডারে চার হাজার ৬০০ কেজি তরল গ্যাস পাওয়া গেছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম