বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ৩ দোকানিকে লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৬:০৬আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৬:১১

কুমিল্লায় গোডাউনে লুকিয়ে রাখা ৫০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে বেশি দামে তেল বিক্রি করায় এক ডিলার ও দুই দোকানিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি দল।

সোমবার (৭ মার্চ)  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর পুলিশ লাইন্স ও স্টেশন রোডে এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম।

তিনি জানান, পুলিশ লাইন্স এলাকার আমড়াতলী ডিপার্টমেন্টাল স্টোরে ৫০০ লিটার তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রির প্রমাণ মেলে। এ কারণে ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করে তেল রাখার গোডাউন সিলগালা করে দেওয়া হয়। বেশি দামে তেল বিক্রির অপরাধে স্টেশন রোড এলাকার হুমায়ুন ব্রাদার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে স্টেশন রোড এলাকায় বেশি দামে পাইকারদের কাছে তেল বিক্রির অপরাধে সয়াবিন তেলের ডিলার শংকর সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের দাম না বাড়াতে বার বার সতর্ক করা হচ্ছে। কেউ যদি না শোনে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ী‌দের ধরতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সার্বক্ষণিক তদারকি করছে।

/এসএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান