ক্রিকেট খেলা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ২৩:২১আপডেট : ০৭ মার্চ ২০২২, ২৩:২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।  

ক্রিকেট খেলা নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ছয় বছর পর তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (০৭ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সবুজ ওরফে কোটকা সবুজ (২৭) কাশিমপুর গ্রামের বড়বাড়ির সিরাজ মিয়ার ছেলে। রাত ৯টার দিকে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-১১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ২০১৬ সালের ১ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় সবুজ দলবল নিয়ে অপরপক্ষের নিপুকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পলাতক ছিল সবুজ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮-এর ৩ ধারাসহ আদালতে হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম