ডিলারের বাথরুম ও খাটের নিচে টিসিবির ১১২ লিটার তেল

কুমিল্লা প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৭:৩৯আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৭:৪৪

কুমিল্লায় এক ওএমএস (ওপেন মার্কেট সেলার) ডিলারের খাটের নিচ ও বাথরুম থেকে টিসিবির সয়াবিন তেল ও ডাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ মার্চ) অভিযান চালিয়ে ১১২ লিটার তেল ও আড়াইশ’ কে‌জি মসুর ডাল উদ্ধার করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক আছাদুল ইসলাম জানান, নগরীর কা‌লিয়াজু‌ড়ি এলাকায় অ‌ভিযানকালে দেখা যায়, স্থানীয় ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাই‌জের মালিক ফয়সালুর রহমান দোকা‌নে টি‌সি‌বির তেল বেশি দামে বি‌ক্রি কর‌ছেন। 

এরপর তার বা‌ড়িতে গিয়ে খা‌টের নিচ ও বাথরুম থে‌কে ১১২ লিটার টি‌সি‌বির তেল এবং বেডরুম থে‌কে আড়াইশ’ কে‌জি টি‌সি‌বির মসুর ডাল উদ্ধার করা হয়। তাকে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

এসব পণ্য এ‌তিম‌দের মা‌ঝে বণ্টনের জন্য জেলা ম্যাজি‌স্ট্রেটের কা‌ছে হস্তান্তর করা হয়েছে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আছাদুল ইসলাম।

/এসএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে