ওষুধ সেবনের পর দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ১২:৩৬আপডেট : ১১ মার্চ ২০২২, ১২:৫০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জ্বর কমাতে ওষুধ সেবনের পর দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। দুই শিশু হলো ইয়াসিন খান (৭) ও মোরসালিন খান (৫)। তারা উপজেলার দুর্গাপুর গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের ছেলে। ইয়াসিন খান প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। লিমা-সুজন দম্পতির দুই ছেলে সন্তানই ছিল। দুই সন্তানের মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুদের মা লিমা বেগম বলেন, গত দুই দিন ধরে ছোট ছেলে মোরসালিন খানের জ্বর ছিল। এর আগে থেকেই বড় ছেলে ইয়াসিন খানও জ্বরে ভুগছিল। বৃহস্পতিবার  শিশুদের দাদিকে বাড়ির পাশের বাজার থেকে নাপা সিরাপ আনতে বলি। পরে শিশুদের দাদি বাজারের মাঈন উদ্দিনের ফার্মেসি থেকে সিরাপ এনে দেন। সিরাপ দেওয়ার কিছুক্ষণ পরই দুই শিশু বমি করে এবং অস্বস্থি বোধ করতে থাকে। তাদের অবস্থার অবনতি হলে প্রথমে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসা জন্য জেলা সদর হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা দিয়ে রাতেই আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ফেরার পথে রাত ৯টায় বড় ভাই ইয়াসিনের মৃত্যু হয়। রাত সাড়ে ১০টায় ছোট ভাই মোরসালিনও চলে যায় না ফেরার দেশে। 

এদিকে ঘটনার পর থেকেই ওষুধের দোকানের মালিক মাঈন উদ্দিন পলাতক রয়েছেন।  

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, খবর পেয়ে রাত ১টায় শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিরাপের বোতল জব্দ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
চ্যাটজিপিটির পরামর্শে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন?
যখন তখন ওষুধের দাম বাড়িয়ে বিপদে ফেলা যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান