চট্টগ্রামে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা বেশি আক্রান্ত  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মার্চ ২০২২, ১৫:২০আপডেট : ১২ মার্চ ২০২২, ১৫:২০

চট্টগ্রামে কমে এসেছে করোনায় শনাক্তের হার। শনিবার (১২ মার্চ) ১৫টি উপজেলায় নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। ৯টি ল্যাবে সকাল ৮টা পর্যন্ত ৫৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে তিন জন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, চট্টগ্রামে এক লাখ ২৬ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে ৯২ হাজার ৬০ জন ও জেলার ১৫টি উপজেলায় শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৫২৪ জন। চট্টগ্রামে করোনায় মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এরমধ্যে নগরীতে ৭৩৪ ও জেলায় ৬২৮ জন মারা গেছেন। 

তবে অনুসন্ধানে দেখা গেছে শনাক্তদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সীরাই বেশি। এই বয়সসীমার মধ্যে ২৮ হাজার ১১০ জন শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২২ দশমিক ২০ শতাংশ। শনাক্তের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীদের হার ১৮ দশমিক ৯৮ শতাংশ। ৪১ থেকে ৫০ বছর বয়সীদের শনাক্তের হার ১৭ দশমিক ২৭ শতাংশ। ৫১ থেকে ৬০ বছর বয়সীদের শনাক্তের হার ১৬ দশমিক ৫৩ শতাংশ, ৬১ থেকে ঊর্ধ্বে শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে শনাক্তের হার ৬ দশমিক ১৭ শতাংশ এবং শূন্য থেকে ১০ বছর বয়সীদের শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।

এদিকে উপজেলা পর্যায়ে শনাক্ত হওয়া ৩৪ হাজার ৫২৪ জনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হাটহাজারী উপজেলায়। এ উপজেলায় আক্রান্তের হার ছয় হাজার ৭২৭ জন।সবচেয়ে কম শনাক্ত হয়েছে কর্ণফুলী উপজেলায়। এ উপজেলায় শনাক্ত হয়েছে মাত্র সাত জন। শনাক্তে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে রাউজান উপজেলা। এখানে চার হাজার ৭১৬ জনের করোনা শনাক্ত রয়েছে। এরপর ফটিকছড়িতে তিন হাজার ৩২৫ জন, সীতাকুণ্ডে দুই হাজার ৮২৬ জন, রাঙ্গুনিয়ায় দুই হাজার ৫১২ জন, পটিয়ায় দুই হাজার ৪৪৩ জন, বোয়ালখালীতে দুই হাজার ২২৯ জন, আনোয়ারায় এক হাজার ৮২০ জন, মিরসরাইয়ে এক হাজার ৫০৮ জন, বাঁশখালীতে এক হাজার ২০৬ জন, সাতকানিয়ায় এক হাজার ৪২২ জন, চন্দনাইশে এক হাজার ২৭১ জন, লোহাগাড়ায় এক হাজার ৪৯ জন, সন্দ্বীপে রয়েছেন ৯৪৬ জন। 

এদিকে মৃত্যুর দিক থেকেও এগিয়ে আছে হাটহাজারী উপজেলা। এ এলাকায় ১২৪ জন মারা গেছেন এবং কর্ণফুলী উপজেলায় করোনায় কেউ মারা যায়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, করোনা শনাক্তের হার অনেক কমে এসেছে। শনিবার জেলায় একজনও শনাক্ত হয়নি। নগরীতে তিন জনের করোনা শনাক্ত হয়েছে।



/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী