চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ২৭ পরীক্ষার্থী পাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মার্চ ২০২২, ২০:০৭আপডেট : ১৩ মার্চ ২০২২, ২০:২৮

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অনুত্তীর্ণ ২৭ পরীক্ষার্থী পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ছয় শিক্ষার্থী। রবিবার (১৩ মার্চ) পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করে শিক্ষা বোর্ড। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, পাঁচ হাজার ৯৭৯ পরীক্ষার্থী ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ১৪১টি উত্তরপত্রের নম্বর পরিবর্তিত হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, নতুন করে পাস করেছেন ২৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ছয় পরীক্ষার্থী। মোট জিপিএ-৫ বেড়েছে ৬৬ জনের। এছাড়া নম্বর বেড়েছে কিন্তু জিপিএ বাড়েনি ৭৩ জনের। ফেল থেকে ফেল কিন্তু মার্কস বেড়েছে সাত জনের। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে যারা পাস করেছে তাদের কেউ জিপিএ-৫ পায়নি।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী