‘উন্নয়ন যেমন বাড়ছে তেমনি বাড়ছে দ্রব্যমূল্যের দামও’

ফেনী প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ২১:৫৩ আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:০৯

জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলছেন, দেশের উন্নয়ন যেমন বাড়ছে তেমনি বাড়ছে দ্রব্যমূল্যের দামও। যারা এদেশের উন্নয়ন মেনে নিতে পারে না, জঙ্গিবাদের মদতদাতা তারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে।

রবিবার (১৩ মার্চ) বিকালে ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার প্রাঙ্গণ মাঠে কর্মজীবী নারীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারী-শ্রমিক শান্তি সমাবেশ এসব কথা বলেন তিনি।

শিরীন আখতার বলেন, জনগণকে সরকারের বিপক্ষে ক্ষেপিয়ে তােলার জন্য তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

এমপি শিরীন আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক রুখতে এবং টেকসই আগামীর পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নারী-শ্রমিক শান্তি সমাবেশ হচ্ছে। কর্মজীবী নারীরা এই লক্ষ্যে সারাদেশে কাজ করছেন।

‘কর্মজীবী নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সুলতানা, কর্মজীবী নারী সংগঠনের সাধারণ সম্পাদক শারমীন কবির, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি দ্রব্যমূল্যে প্রভাব ফেলবে? কী বলছেন অর্থনীতিবিদরা
সর্বশেষ খবর
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ