হাত-মুখ বেঁধে ধর্ষণ: দুই জনের যাবজ্জীবন ২০ লাখ টাকা অর্থদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৬:৪৩আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:৪৬

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ওই অর্থ ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলো- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কাঁঠালবাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৭) ও একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মো. সাবু মিয়া (৩৫)

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকায় এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে হাতমুখ বেঁধে ধর্ষণ করে তারা দুই জন। ঘটনার কয়েকদিন দিন পর ভুক্তভোগী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। ভুক্তভোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় তার বাবা বাদী হয়ে একই বছরের ৭ নভেম্বর মাটিরাঙ্গা থানায় মামলা করেন। মামলা চলাকালে ওই বছরের ১২ ডিসেম্বর মারা যায় ওই কিশোরী। ২০১৮ সালের ১৯ জুলাই চার্জ গঠন করা হয়। মামলায় পাঁচ জন সাক্ষী দিয়ে মামলাটি প্রমাণ হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

তবে আসামিপক্ষের আইনজীবী ফিরোজুল আলম চৌধুরী দাবি করেন, আসামিরা ন্যায় বিচার পায়নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী