কক্সবাজারে নারীকে তুলে নিয়ে ধর্ষণ, ৩ আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ১৯:৪৫আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৯:৪৫

কক্সবাজারে নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

গ্রেফতার আসামিরা হলো- ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানি ও নুরুল ইসলাম।

র‍্যাব কর্মকর্তা খায়রুল ইসলাম সরকার জানান, শনিবার ভোরে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল, ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার তিন জনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও বন দখলের একাধিক মামলা রয়েছে। তাদেরকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৪ মার্চ কক্সবাজারের আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছিলেন এক নারী। ওই অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। গ্রেফতাররা এই মামলার এজাহারভুক্ত আসামি।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি